শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • করোনা ভাইরাস

    একদিন আগেই শিথিল হয়ে পড়েছে লকডাউন

    অনলাইন ডেস্ক ভিউ করেছেন: 268 জন

    বাগেরহাটে শিথিলের একদিন আগে শিথিল হয়ে পড়েছে লকডাউন। বুধবার স্বাস্থ্যবিধি না মেনে জেলা ও উপজেলা শহরের হাট-বাজারের অধিকাংশ দোকাপাট-ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। বেড়েছে লোক সমাগম।


    সড়কে দাপিয়ে বেড়াচ্ছে যন্ত্রচালিত রিকশা-ভ্যান, ইজিবাইক, নসিমন-করিমন, মহেন্দ্র, মটরসাইকেল, কার ও মাইক্রোবাস। সেনাবাহিনী, নৌবাহিনী বিজিবিসহ আইন-শৃঙ্খলারক্ষা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের গাড়ি দেখলেই অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া লোকজন আড়ালে চলে যাচ্ছে। চলে গেলেই লোকজন আবার সড়কে জটলা পাকাচ্ছে।


    লকডাউন না মানায় জেলা জুড়ে গত ২৪ ঘণ্টায় ১২টি ভ্রাম্যমাণ আদালত ৩২টি মামলা দিয়ে ৩৩ জনকে ১৮ হাজার ৯০০ টাকা জরিমানা ও একজনকে সাড়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে।

    বাগেরহাটে লকডাউনের শেষ দিনে জেলা সদরসহ ৯টি উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছে। জেলার প্রবেশদ্বারসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে চেকপোস্ট। 

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন