সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ১২১৯৮

শেয়ার
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ১২১৯৮
ছবি: প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে ১২১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনে। এছাড়া এই সময়ে মৃত্যু হয়েছে ২০৩ জনের। মৃত ২০৩ জনের মধ্যে পুরুষ ১৩২ জন এবং ৭১ জন নারী।


আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৯১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।

শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও