মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • করোনা ভাইরাস

    করোনা কেড়ে নিল আরও ৮ হাজার মানুষের প্রাণ

    অনলাইন ডেস্ক ভিউ করেছেন: 298 জন


    বিশ্বজুড়ে থামছেই না প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। এই ভাইরাসের প্রকোপে মহামারীতে মোট প্রাণহানি ৪০ লাখ ৬৫ হাজার ছাঁড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস।


    বেশ কিছুদিন নিম্নমুখী থাকার পর মঙ্গলবার ফের মৃত্যু ও সংক্রমণ বাড়লো আমেরিকায়। দেশটিতে এদিন ২৮৩ জনের মৃত্যু লিপিবদ্ধ হয়েছে। আর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে সাড়ে ২৬ হাজারের বেশি।


    কিন্তু দৈনিক মৃত্যুর হিসাবে এখনো শীর্ষে ব্রাজিল। দেশটিতে মঙ্গলবার ১৬শ’র বেশি মানুষ মারা গেছে। সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষের শরীরে। তালিকায় পরের অবস্থানেই আছে ইন্দোনেশিয়া। ৮৬৪ জনের মৃত্যু দেখল দেশটি। আর নতুনভাবে ৪৮ হাজারের মতো মানুষের দেহে মিলেছে ভাইরাসটির অস্তিত্ব।

    এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মারা গেছে ৭৮০ জন। সাড়ে ছয়শ’র মতো মানুষ মৃত্যুবরণ করেছে ভারত ও দক্ষিণ আফ্রিকায়। বিশ্বব্যাপী মোট ১৮ কোটি ৮৫ লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে।


    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন