পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের লগি বৈঠা তান্ডেবের দুই দশক পূর্তি ও "পল্টন ট্রাজেডি দিবস" উপলক্ষে জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা ও পৌর শাখা যৌথ উদ্যোগে দাগনভূঞা বাজার জিরো পয়েন্ট গতকাল ২৮ অক্টোবর বিকালে এক বিশাল "মিছিল ও সমাবেশ" এর কর্মসূচী পালন করা হয়। দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী ছালেহ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, দাগনভূঞা পৌর জামায়তে ইসলামীর আমীর মাওলানা কামরুল আহসান,উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, সাবেক কাউন্সিলর নজির আহম্মদ। পৌর সেক্রেটারি আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনায় করেন। পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের লগি বৈঠা তান্ডেবের দুই দশক পূর্তি উপলক্ষে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীরা রাজধানীর পল্টনে লগি বৈঠা সহ অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নিরস্ত্র নেতাকর্মীদের উপর। ফ্যাস্টি হাসিনার নির্দেশে সেদিন প্রকাশ্যে নির্মমভাবে ছয় জনকে হত্যা করে। হাসিনা সহ খুনিদের ফাঁসি চায় শহীদ পরিবার ও জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা আমীর গাজী ছালেহ উদ্দিন ও পৌর আমীর মাওলানা কামরুল আহসানের যৌথ নেতৃত্বে মিছিল দাগনভূঞা গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে।
দাগনভূঞায় পল্টন ট্রাজেডি দিবস পালিত
আপনার মন্তব্য লিখুন