সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে দুই শতাধিক প্রাণহানি

শেয়ার
গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে দুই শতাধিক প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২০৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ১৬ হাজার ৮৪২ জন। এই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন।


মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন। গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।


এর আগে গতকাল সোমবার করোনায় ২২০ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ১৩ হাজার ৭৬৮ জনের, যা করোনার ইতিহাসে সর্বোচ্চ করোনা। 

শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও