ফেনীর দোস্ত টেক্সটাইল মিলটি অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। সরকারিভাবে এটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ফেনী সদর উপজেলার কাজিরবাগ এলাকার ঐতিহ্যবাহী ‘দোস্ত টেক্সটাইল মিলস’ দীর্ঘ ১৬ বছর ধরে বন্ধ ছিল। সরকারি-বেসরকারি টানাপোড়েন, অবহেলা ও যথাযথ কয়েক হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা। রক্ষণাবেক্ষণের অভাবেই মিলটি এতদিন ধরে অবহেলায় পড়ে ছিল। অবশেষে রাষ্ট্রীয় এই সম্পদ পুনরায় চালু বা সেখানে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
১৯৬৫ সালে স্থানীয় বেকারত্ব দূর করা ও অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে ফেনী সদর উপজেলার রানীরহাটে ২১ দশমিক ৪৭ একর জমির ওপর ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠে দোস্ত টেক্সটাইল মিলস। ১৯৭২ সালে এটি জাতীয়করণ করা হয় এবং ১৯৮১ সাল পর্যন্ত লাভজনক প্রতিষ্ঠান হিসেবে এখান থেকে বিদেশে সুতা রপ্তানি করা হতো। তবে চাহিদা অনুযায়ী আধুনিকায়ন না করায় ১৯৯৩ সাল থেকে প্রতিষ্ঠানটি লোকসানে পড়ে। অবশেষে ২০১১ সালে এটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, এক সময়ের কর্মমুখর বিশাল কারখানা প্রাঙ্গণ এখন ঝোপঝাড় ও আগাছার দখলে। ভেতরের ভারি যন্ত্রপাতি, সুতা তৈরির সরঞ্জাম ও বিশাল শেডগুলো অযত্নে খসে পড়ছে। সীমানা প্রাচীর ভেঙে যাওয়ায় নিয়মিত চুরি হয়ে যাচ্ছে লোহালক্কড় ও দামি মালামাল। এ ছাড়া পরিত্যক্ত এই বিশাল চত্বর সন্ধ্যার পর মাদকসেবী ও বখাটেদের আখড়ায় পরিণত হয়।