গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২২০ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল রবিবার দেশে করোনায় ২৩০ জনের মৃত্যু হয়, যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ ছাড়া গতকাল করোনা শনাক্ত হয় ১১ হাজার ৮৭৪ জনের। সেদিন করোনা শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৬৭ শতাংশ।