মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • বিনোদন

    পাকিস্তানী মডেলের রহস্যজনক মৃত্যু

    অনলাইন ডেস্ক ভিউ করেছেন: 208 জন

    পাকিস্তানের লাহোরে নিজ বাসা থেকে এক মডেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে রবিবার এ খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। ওই মডেলের নাম নায়েব নাদিম।


    প্রাথমিক তথ্য বিবরণীর বরাতে জানা গেছে, ২৯ বছর বয়সী নায়েব নাদিমকে তার বাড়িতে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তার বাথরুমের জানালা ভাঙা ছিল।


    বোনকে হত্যার ঘটনায় মামলা করেছে নায়েব নাদিমের দুই সৎ ভাই। 

    স্থানীয় পুলিশ কর্মকর্তা নায়ের নিসার বলেছেন, ওই মডেলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলা ধারনা করা হচ্ছে। বিস্তারিত ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর বলা যাবে।


    অভিযোগপত্রে  নায়েব নাদিমের ভাই মোহাম্মদ আলী বলেছেন, ৯ জুলাই মধ্যরাতে বোনের বাসায় গিয়ে তার মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার গায়ে পোশাক ছিল না। গলায় আঘাতের চিহ্ন ছিল। তিনি বোনের হত্যাকারীর বিচার দাবি করেছেন। 


    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন