বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • বিনোদন

    ন্যাড়া একবারই বেলতলা গেছে, বিয়ে নিয়ে প্রশ্ন করতেই শ্রীলেখার জবাব

    অনলাইন ডেস্ক , ছবি: ফাইল ছবি ভিউ করেছেন: 639 জন

    ইন্ডাস্ট্রির সঙ্গে তিনি এখন আর সেভাবে জড়িত নন। খানিকটা অভিমান মেশানো রাগ নিয়েই সরে দূরে চলে গেছেন তিনি। তবে অভিনয় থেকে দূরত্ব তৈরি করেননি। ইদানিং টলিপাড়ার সক্রিয় সদস্য না হয়েও খবরের শিরোনামে নিজের ব্যক্তিত্ব এবং মন্তব্যের কারণে উঠে আসে তার নাম। শ্রীলেখা মিত্রের অনুরাগীর সংখ্যা বরাবরই অন্যান্য নায়িকাদের তুলনায় বেশি। তবে সম্প্রতি রাজনীতি থেকে সামাজিক কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ে তার কাজ করার উদ্যোগের থেকে জনপ্রিয়তা আরও খানিকটা বেড়েছে। 


    অন্যদিকে বয়স বাড়লেও কমেনি গ্ল্যামারের ছটা। মেয়েরাও হামেশাই বলে ওঠে, ‘ছেলে হলে প্রেম প্রস্তাব দিতাম’! 


    কিন্তু সম্প্রতি ঘটল এক সম্পূর্ণ ভিন্ন ঘটনা। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে শ্রীলেখা ঘোষণা করেন, অনুগামীদের সঙ্গে একটি খেলা খেলবেন তিনি। যার যা প্রশ্ন রয়েছে, জিজ্ঞেস করলেই সেসবের সোজাসাপ্টা উত্তর দেবেন তিনি। কিন্তু শরীর খারাপের জন্য সেই খেলা থেকে একদিন বিরতি নিয়েছেন শিল্পী।

    সেই সময় হঠাৎ এক ব্যক্তি মন্তব্য করেন, ‘আপনি এমনভাবে প্রশ্ন চাইছেন যেন মনে হচ্ছে একেকবার একেকজনকে আপনি বিয়ে করবেন।’


    সেই প্রশ্নের উত্তরে একটি ছোট্ট ভিডিও করে শ্রীলেখা জানান, ‘সরি ভাই ন্যাড়া একবারই বেলতলা গেছে, বিয়ে একবারই করেছি... আর না।’


    উত্তরে বিবাহিতরা মজা পেলেও নিঃসন্দেহে মন ভেঙেছে অনেকের। এই খেলাতেই অন্য আরেক বিবাহিত ব্যক্তি শ্রীলেখার সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তার জবাবে শ্রীলেখার বক্তব্য, ‘তুমি আমি আর তোমার বউ ডেটে গেলে কেমন হয়!’


    মজার ছলে প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি। অন্যদিকে নতুন ছবির শুটিংয়েও ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেই নতুন সিনেমার এক ঝলক শেয়ার করে জানিয়েছিলেন, রাজনৈতিক চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। শ্রীলেখার সাজ, পোশাক দেখে ইন্দিরা গান্ধী না মমতা ব্যানার্জির ভূমিকায় তাকে দেখা যাবে, এই নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল সকলের। যদিও শ্রীলেখা জানান, কোনও বিশেষ ব্যক্তির জীবন নির্ভর ছবি এটি নয়।


    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন