বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • বিনোদন

    শ্রাবন্তীকে কটাক্ষ রোশনের, জবাব দিলেন অভিনেত্রী

    অনলাইন ডেস্ক , ছবি: রোশন ও শ্রাবন্তী। ভিউ করেছেন: 371 জন

    একের পর এক পোস্ট রোশন ও শ্রাবন্তীর। আকার-ইঙ্গিতে ও সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করে দুজনের মধ্যেই চলছে ঠান্ডা লড়াই। কাগজে কলমে তারা এখনো স্বামী-স্ত্রী। তবে গত বছর পূজার সময় থেকেই আলাদা আছেন তারা।


    সম্প্রতি রোশন তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন, যেখানে লেখা রয়েছে, কিছু মানুষ রয়েছেন যারা নাকি সম্পর্ককে ভিডিও গেমের মতো ব্যবহার করেন। যেই খেলা থেকে মন উঠে যায়, তখনই ধোঁকা দেওয়া শুরু! রোশনের এই পোস্ট যে শ্রাবন্তীকে খোঁচা মেরেই তা বুঝতে মোটেই অসুবিধা হয় না।


    অন্যদিকে, শ্রাবন্তীও ছাড়ার পাত্রী নয়, তিনিও ইনস্টাগ্রাম পোস্টে যেন বোমা ফাটালেন। পোস্টে লিখলেন, সে ক্ষমা করতে জানে। তার হৃদয় অনেক বড়। অনেকটা পথ হাঁটার পর যখন হৃদয় কেউ জ্বালিয়ে পুড়িয়ে দেয় তার হাত ছেড়ে দিতে হয়।

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন