বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • জাতীয়

    অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

    অনলাইন ডেস্ক ভিউ করেছেন: 279 জন

    করোনার সংক্রমণ রোধে সরকার চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

    বাংলাদেশ বিমানসহ দেশীয় তিন বিমান পরিবহন সংস্থাকে সরকারি নির্দেশনা অনুযায়ী ১৫ থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    সরাকরি নির্দেশনা মোতাবেক ৫ আগস্ট পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকলেও কার্গো, মেডিকেল ও জরুরি ত্রাণবাহী ফ্লাইট চলাচল করবে।
    কঠোর বিধিনিষেধে পহেলা জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হলেও আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের পরিবহনে কানেকটিং ফ্লাইট চালানোর অনুমতি দিয়েছে বেবিচক।

    এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ফের নিয়মিত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দেশীয় দুই বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলা ও নভোএয়ার।
    নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন চট্টগ্রামে ৬টি, সৈয়দপুরে ৬টি, যশোরে ৬টি, বরিশালে ৪টি, সিলেটে ৩টি, রাজশাহীতে ৩টি এবং কক্সবাজারে ২টি ফ্লাইট পরিচালনা করবে।

    এছাড়াও ঢাকা থেকে চট্টগ্রামে ৫টি, কক্সবাজারে ২টি ও সৈয়দপুরে ৭টি ফ্লাইট পরিচালনা করবে।
    আর ইউএস বাংলা এয়ারলাইনস যশোরে ৬টি, সিলেট, বরিশাল ও রাজশাহীতে ৪টি করে ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে এয়ারলাইনসটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইমলাম।

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন