নোয়াখালীর বেগমগঞ্জে মাদক সেবনের অপরাধে মো. বাহার উদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে সংক্ষিপ্ত বিচার আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে বেগমগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলিপুর এলাকার কাজুরিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক সেবনরত অবস্থায় মো. বাহারকে আটক করা হয়।গ্রেপ্তার বাহার উদ্দিন আলিপুর ৩ নম্বর ওয়ার্ডের মৃত শাহে আলমের ছেলে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারের পর তাকে সংক্ষিপ্ত বিচার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।
চৌমুহনী পৌরসভায় মাদক সেবনের দায়ে ৫২ বছরের ব্যক্তির ১৫ দিনের কারাদণ্ড
আপনার মন্তব্য লিখুন