বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • সারা বাংলা

    সরকারের উদাসীনতায় রূপগঞ্জে এতগুলো প্রাণহানি: নজরুল ইসলাম খান

    অনলাইন ডেস্ক ভিউ করেছেন: 287 জন

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া সেজান জুস কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একটি প্রতিনিধি দল।
    বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারি দফতরগুলোর উদাসীনতা আর নজরদারির অভাবে রূপগঞ্জের কারখানায় ভয়াবহ এই দুর্ঘটনা ও এতগুলো প্রাণহানির ঘটনা ঘটেছে।
    তিনি বলেন, প্রতিষ্ঠানের সমান দায়ভার রয়েছে এই গণহত্যার পিছনে। এতো বড় ভবনে দুটি মাত্র সিঁড়ি, আবার একটি ছিল তালাবদ্ধ। এ কারণে শ্রমিকরা বের হতে না পারায় এতোগুলো প্রাণ অকালে ঝরে গেছে।
    আজ মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুডস (সেজান জুস) কারখানাস্থল পরিদর্শন করার পর এসব কথা বলেন। তার নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল সেখানে যায়।

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন