দাগনভুঞা উপজেলার হাজী ক্লিনিকের কার্যক্রম সাময়িক বন্ধ করার নির্দেশ দিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মাহবুব। গত বুধবার হাসপাতালের ব্যাবস্হাপনা পরিচালক কে লিখিতভাবে চিঠি দেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, দাগনভুঞা বাজারের বসুরহাট রোডে অবস্থিত হাজী ক্লিনিক দীর্ঘদিন যাবত চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিল। উপজেলা স্বাস্থ্য বিভাগ সরেজমিনে ঘুরে হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্হাপনা দেখতে পান। এসময় প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে বিষয় টি আরো স্পষ্ট হয়ে উঠে। হাসপাতালের লাইসেন্সের নবায়নের আবেদন নেই, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, এবং নারকোটিক্স লাইসেন্স নেই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মাহবুব জানান, হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে কিছু ঠিক থাকলেও বেশীরভাগ ঠিক নাই। সেজন্য সাময়িক বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তীতে নিয়ম মেনে হাসপাতাল পরিচালনা করলে খোলার অনুমতি দেয়া হবে।