দাগনভূঞা পৌরসভার ৯ নাম্বর ওয়ার্ডের আমানউল্ল্যাহপুর এলাকায় একটি ছোট ডোবা থেকে মো. হাসান (১৮ মাস) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (১১ মে) সোমবার সকালে একটি পরিত্যক্ত ডোবা থেকে শিশু হাসান এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত হাসান লক্ষীপুর জেলার কমলনগরের বাসিন্দা মো. তারেক ও তারজিনা আক্তার নিপু দম্পতির ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, তাদের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে তারা দাগনভূঞা পৌরসভার আমানউল্ল্যাহপুরের দাসপাড়া মডেল মাদরাসার পাশে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
পুলিশ ও পরিবার সুত্র জানায়, গত ৯ মে শিশুটি নিখোঁজ হয়। পরবর্তীতে নিখোঁজ সংবাদটি সোশ্যাল মিডিয়ায় একটি মোবাইল নাম্বার ও প্রকাশ করা হয়। নিখোঁজ হওয়ার পর একটি অপরিচিত মোবাইল নাম্বর থেকে প্রথমে ১২ হাজার টাকা এবং পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (১১ মে) সকালে বাসার সামনের একটি ছোট ডোবায় শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে শিশুটি পানিতে পড়ে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। প্রাথমিক তদন্তে তার শরিরে আংশিক অংশ পচন রয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়। শিশুটির মরদেহ ২৪ ঘন্টার অধিক সময় পানিতে থাকার কারনে পচন হতে পারে বলে মেডিকেল টিম জানিয়েছেন।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়জুল আজীম নোমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে শিশু হাসান পানিতে অর্থাৎ বাসার পাশে পরিত্যক্ত ডোবায়/ পানিতে পডে মৃত্যু হয়েছে। যেসব নাম্বারে কল করে মুক্তিপণ দাবি করেছে যা শিশুর বাবা মা জানিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে নিখোঁজ হওয়ার পরবর্তীতে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে মোবাইল নাম্বার দেয়া হয়। সুবিধার জন্য মোবাইল নাম্বার দেয়ার বিপরীতে কিছু প্রতারক চক্র এবং অপহরণকারীরা এ সুযোগগুলো কাজে লাগিয়ে মুক্তিপন দাবি করার বিষয়টি উঠে আসে। যেকোন ধরণের নিখোঁজ অথবা হারানোর বিষয়টি প্রশাসনের সহযোগিতা নেয়ার অনুরোধ জানান ওসি ফয়জুল আজীম নোমান। অন্যথায় প্রতারক চক্রগুলো আরো সুযোগ কাজে লাগাতে দ্বিধাবোধ করবে না। তাই সবাইকে এ চক্র থেকে সতর্ক থাকার ও অনুরোধ জানান তিনি।