উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে সাংবাদিক ইউনিয়ন ফেনীর কার্যকরী কমিটির নির্বাচন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোটগ্রহণ।
২৫ এপ্রিল শনিবার বিকেল ২ টা থেকে ৫ টা পর্যন্ত সাংবাদিক ইউনিয়ন ফেনীর কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সিদ্দিক আল মামুন।
সহ-সভাপতি পদে নির্বাচিত হন মো. ওমর ফারুক।
সাধারণ সম্পাদক হয়েছেন জসিম উদ্দিন ফরায়েজী এবং সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোয়াজ্জেম হোসেন মালদার।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মুহাইমিন উদ্দিন সাইমুম।
সাংগঠনিক সম্পাদক নুর হোসেন ও প্রচার সম্পাদক মোহাম্মদ হারুন।
কার্যকরী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তানজিদ উদ্দিন শুভ ও শহীদুল ইসলাম।