মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • স্থানীয় সংবাদ

    দাগনভূঞায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আকবর হােসেনের আর্থিক সহায়তা প্রদান

    নিজস্ব প্রতিবেদক ভিউ করেছেন: 172 জন

    দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হয়োছে। দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের ব্যক্তিগত পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।


    অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের বক্কা জমাদার বাড়ীর বিবি আমেনা, আলেফা খাতুন, বেলফা খাতুন ও রোশনা খাতুনের পরিবারকে শনিবার সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন তার ব্যক্তিগত পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

    এসময় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন আকবর, দাগনভূঞা পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপি নেতা মো. আবু নাছের, ইয়াকুবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইয়াছিন হিরণ ভূঞা, সিন্দুরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দলিল উদ্দিন দুলাল, রাজাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিন, বাকি বিল্লাহ, জায়লস্কর ইউনিয়ন বিএনপি নেতা দিদার ভূঞা, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক পেয়ার আহমেদ (মেম্বার) ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

    উল্লেখ্য গত ৩ এপ্রিল অগ্নিকান্ডের ঘটনায় এ ৪ পরিবারের বসতঘর পুড়ে যায়।

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন