শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • অর্থনীতি

    বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন ফরদুল আহমেদ

    অনলাইন ডেস্ক ভিউ করেছেন: 369 জন

    পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন এম. ফরদুল আহমেদ। এর আগে তিনি উপ-মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। 


    সোমবার তাকে এ পদোন্নতি দেয়া হয়েছে বলে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।


    ফরদুল আহমেদ ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে অফিসার হিসেবে যোগদান করেন। চাকরিকালীন সময়ে মতিঝিল অফিস, প্রশাসন বিভাগ, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ব্যাংক পরিদর্শন বিভাগে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি।

    ফরদুল আহমেদ ১৯৬৪ সালে গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম নিজড়া গ্রামে জন্মগ্রহণ করেন। গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।


    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন