বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • জাতীয়

    বাংলাদেশ থেকে আমিরাতে যাত্রীবাহী বিমানে নিষেধাজ্ঞা বাড়ল

    অনলাইন ডেস্ক , ছবি: ফাইল ছবি ভিউ করেছেন: 254 জন

    করোনা (কোভিড-১৯) সংক্রমণ রোধে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতে যাত্রীবাহী বিমানের ওপর নিষেধাজ্ঞা আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। 


    দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটসের ওয়েবসাইটের বরাতে এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস। 


    এমিরেটস ওয়েবসাইটে দেওয়া তথ্য বলা হয়, ‌‘সংযুক্ত আরব আমিরাত সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা হতে দুবাইগামী সব যাত্রীবাহী বিমানের ফ্লাইট নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ২১ জুলাই পর্যন্ত। সেইসঙ্গে, যেসব যাত্রী এসব দেশে গত ১৪ দিনের মধ্যে অবস্থান করেছেন তারা আমিরাতে প্রবেশ করতে পারবেন না। তবে, যারা আমিরাতের গোল্ডেন ভিসাধারী তারা শর্তস্বাপেক্ষে আমিরাতে প্রবেশ করতে পারবেন।’

    গত ২৪ এপ্রিল থেকে ভারত থেকে ছেড়ে আসা ফ্লাইট নিষিদ্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এরপর ১৩ মে সেই নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার ওপর।


    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন