বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • জাতীয়

    বাড়ি গেলে ফিরতে হবে ঈদের পরদিনই

    অনলাইন ডেস্ক ভিউ করেছেন: 250 জন

    চলমান কঠোর লকডাউন শিথিল করা হয়েছে। আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত এই শিথিলতা থাকবে। এই সময়ে খুলবে শপিংমল, দোকানপাট। চলবে গণপরিবহন। ফলে নাড়ির টানে বাড়ি ফেরাও যাবে। তবে ঈদের পরদিনই ফিরতে হবে। কারণ, ঈদুল আজহা ২১ জুলাই। এরপর দিন ২২ জুলাই শুধু শিথিল থাকবে। এর পরদিন ২৩ সকাল ৬টা থেকেই শুরু হবে কঠোর লকডাউন, যা চলবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। 


    অর্থাৎ ঈদের একদিন পর থেকেই বন্ধ হয়ে যাবে গণপরিবহন। চলমান লকডাউন শিথিল ও ঈদের পর থেকে আবার কঠোরতার বিষয়ে মঙ্গলবার সকালে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।


    কোরবানি ঈদের মানুষের চলাচল ও পশুর হাটে কেনাবেচার বিবেচনায় ওই শিথিল করা হয়েছে ।

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন