বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • জাতীয়

    লকডাউনে বন্ধ থাকবে শপিং মল, দোকান পাট ও শিল্প কলকারখানা

    অনলাইন ডেস্ক ভিউ করেছেন: 230 জন

    মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ফের লকডাউন জারি করা হয়েছে। এসময় সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিল্প কলকারখানাও বন্ধ থাকবে।


    আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, লকডাউনে সড়ক, রেল ও নৌপথে সকল প্রকার যানবাহন বন্ধ থাকবে। শপিং মল ও দোকান পাট বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এমন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে। 


    তবে পবিত্র ঈদুল আজহা উদযাপন, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। 

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন