বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • স্থানীয় সংবাদ

    কবিরহাটে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা, ভাঙচুর

    অনলাইন ডেস্ক ভিউ করেছেন: 300 জন

    নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে গরু বাজার বন্ধ করতে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালায় স্থানীয়রা। এসময় ম্যাজিস্ট্রেটের ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করা হয়। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার বিকাল সোয়া ৩টার দিকে নবগ্রামের চিরিংগা বাজারে এ হামলার ঘটনা ঘটে।


    স্থানীয়রা বলছে, চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে আসন্ন কোরবানি উপলক্ষে চিরিংগা বাজারে গুরর হাটের আয়োজন করা হয়। দুপুর থেকে ওই বাজারে গরু আনতে শুরু করে বিক্রেতারা। বিকালে খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ওই অভিযান চালান। অভিযানে সহযোগিতা করেন কবিরহাট থানার সহকারী উপ-পরিদর্শক রফিক উল্যার নেতৃত্বে একদল পুলিশ।


    কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নিষেধ অমান্য করে চিরিংগা বাজারে গরুর হাট বসানোর খবর পেয়ে অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে উৎসুক জনতা লাঠি-সোটা নিয়ে তাতে হামলা চালায়। এতে গাড়ির ভেতরে ও বাইরের অংশের কাঁচ ভেঙে গেছে। পুলিশ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।


    তিনি আরও জানান, স্থানীয় চেয়ারম্যান ও বাজার কমিটির লোকজনের উপস্থিতিতে গরু বাজারটি বন্ধ করা হয়েছে।


    কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন