শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

দাগনভূঞায় তরুণ সংঘের উপহারের নতুন ঘর পেয়েছে ৫ পরিবার

শেয়ার
দাগনভূঞায় তরুণ সংঘের উপহারের নতুন ঘর পেয়েছে ৫ পরিবার

দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের সামাজিক সংগঠন তরুণ সংঘের উপহারের ঘর পেয়েছে ৫ অসহায় পরিবার।


উপহারের ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৃণমূল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নিউজ ২৪ এর ফেনী প্রতিনিধি মো. ইয়াসীন সুমন।


তরুণ সংঘের ইয়াকুব রকির সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম হোসেন এমাম।


সাধারণ সম্পাদক নুরুল হুদা লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, চন্ডিপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্যাহ, দাগনভূঞা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক নুর হোসেন, কোষাধ্যক্ষ জিয়াউল হক,পিন্টু কায্য নির্বাহী সদস্য আব্দুল মুনাফা পিন্টু, জুলফিকার আলম, সুমন পাটোয়ারী।

এসময় তরুণ সংঘের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাফর উল্যাহ, স্থায়ী পরিষদের সদস্য টিএস মোরশেদ মিঠু, জাহাঙ্গীর হোসেন চোটন, সহ-সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ ফরহাদ, সদস্য দুলাল হোসেন, সাহাব উদ্দিন, মনির পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।


শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৫ পরিবারকে উপহারের নতুন ঘরের চাবি হস্তান্তর করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও