বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • জাতীয়

    ঈদে বাড়ি ফেরা যাবে

    অনলাইন ডেস্ক , ছবি: ফাইল ছবি ভিউ করেছেন: 238 জন

    ঈদুল আজহায় বাড়ি ফেরা ও পশুর হাটে কেনাবেচার বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করার সিন্ধান্ত নিয়েছে সরকার। ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত এই শিথিলতার প্রজ্ঞাপন শিগগিরই জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময়ে শর্তসাপেক্ষে গণপরিহন, ট্রেন ও লঞ্চ চলবে বলে জানা গেছে। তবে ঈদের পর ফের ১৪ দিনের জন্য কঠোর বিধিনিষেধ দেওয়া হবে।


    প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ বিষয়ক নথি অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে বলে জানা গেছে।


    সূত্র জানায়, ঈদ উপলক্ষে  ১৫ জুলাই ভোর ৬টা থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন। খুলে দেওয়া হবে দোকানপাট, শপিংমল। তবেসরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস। 

    মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন