বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • জাতীয়

    ডা. নাজনীন হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড বহাল

    অনলাইন ডেস্ক ভিউ করেছেন: 244 জন

    রাজধানীর ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক নাজনীন আক্তার ও তার গৃহকর্মীকে হত্যার ঘটনায় আসামি আমিনুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার (১২ জুলাই) মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা জেল আপিল খারিজ করে এই রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ। 

     

    আদালতে আবেদনের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এ বি এম বায়েজীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

     

    ল্যাব এইডের চিকিৎসক ছিলেন নাজনীন আক্তারের স্বামী আসারুজ্জামানের আপন ভাগ্নে আমিনুলকে লেখাপড়া করানোর জন্য ঢাকায় নিয়ে আসেন। ভর্তি করেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে। কিন্তু ২০০৫ সালের ৭ মার্চ হাসপাতাল থেকে বাসায় ফেরার পর নাজনীনকে কুপিয়ে হত্যা করেন ভাগিনা আমিনুল। পারুল নামে গৃহকর্মী তা দেখে ফেলায় তাকেও কুপিয়ে হত্যা করেন তিনি। এরপর তিনি বগুড়ায় চলে যান। সেখান থেকে ফরিদপুর জেলায়, তার কয়েকদিন পর পুলিশ তাঁকে গ্রেফতার করে।  

     

    ওই ঘটনায় ধানমন্ডি থানায় করা হত্যা মামলায় ২০০৮ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ আমিনুলকে মৃত্যুদণ্ড দেন। এ মৃত্যুদণ্ডদেশ অনুমোদনের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আপিল করে আমিনুল। শুনানি শেষে হাইকোর্ট ২০১৩ সালে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। 

     

    হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জেল আপিল করে আমিনুল। শুনানি শেষে সোমবার আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। 

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন