ফরিদপুরে করোনা ডেডিকেটেড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের জন্য ওষুধ প্রদান করেছে বিএনপি। আজ সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমানের কাছে প্রয়োজনীয় এসব ওষুধ হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে এম কিবরিয়া স্বপন, বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিনান, নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন মোল্যা প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক দেশে করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণের কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এসব ওষুধ প্রদান করা হয়। এর আগে ফরিদপুরের নগরকান্দার বিভিন্ন স্থানে বিএনপির পক্ষ থেকে শহিদুল ইসলাম বাবুল দুই শতাধিক ব্যক্তির মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।