বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • বিশ্ব

    মালয়েশিয়ায় করোনা আক্রান্ত হয়ে চাঁদপুর সমিতির সভাপতির ইন্তেকাল

    নিজস্ব প্রতিবেদক , ছবি: সেলিম ভিউ করেছেন: 434 জন

    মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও মালয়েশিয়াস্থ চাঁদপুর সমিতির সভাপতি মতলবের কৃতি সন্তান সেলিম নুরুল ইসলাম আজ বেলা ২ঘটিকার সময় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    গত দুই দিন আগে করোনা উপসর্গ নিয়ে তিনি কুয়ালালামপুর প্রিন্স কোর্ট হাসাপাতালে ভর্তি হয়েছিলেন । তার মৃত্যু খবরে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে ।

    সেলিম নুরুল ইসলামের অকাল মৃত্যুতে তাৎক্ষনিক গভীর শোক জানিয়েছে ফেনী সমিতি মালয়েশিয়া । সংগঠনের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হিরণ এক প্রতিক্রিয়ায় বলেন, একজন সৎ, সজ্জন ও গুনী মানুষকে হারালো বাংলাদেশ কমিউনিটি । আমরা ফেনী সমিতি মালয়েশিয়া পরিবার গভীরভাবে শোকাহত ।

    মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা । আল্লাহ মরহুমকে বেহেস্ত নসীব করুন ।


    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন