মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • বিশ্ব

    ড. ইউনূসকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক , ছবি: ড. মুহাম্মদ ইউনূস (বামে) ও আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি ভিউ করেছেন: 608 জন

    নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।


    শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।


    আনোয়ার ইব্রাহিম বলেন, ড. ইউনূসের সুবিশাল অভিজ্ঞতা জাতিকে প্রজ্ঞা ও সততার সঙ্গে পরিচালিত করার প্রতিশ্রুতি দেয়।

    তিনি বলেন, বাংলাদেশে যেহেতু একটি নতুন দিনের উদয় হয়েছে, তরুণদের মধ্যে সৃষ্টি হয়েছে নবশক্তির, তখন আমি মহান বাঙালি চিত্রশিল্পী-কবি-দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের অমর বাণী স্মরণ করিয়ে দিচ্ছি- ‘যেখানে মনকে তোমার দ্বারা এগিয়ে নিয়ে যাওয়া হয়, চিন্তা ও কর্মের প্রশস্ততায়, সেই স্বাধীনতার স্বর্গে, আমার পিতা, আমার দেশ জাগ্রত হোক’।


    উল্লেখ্য, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে।

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন