বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • স্থানীয় সংবাদ

    নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

    অনলাইন ডেস্ক ভিউ করেছেন: 240 জন

    নোয়াখালীর সেনবাগে করোনার উপসর্গে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত ইয়াছমিন আক্তার (৩৩) উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের ভাট বাড়ির জাফর মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী। রবিবার সকাল ১১টার দিকে নোয়াখালী কোভিড হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 


    সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, ইয়াছমিনের নমুনা সংগ্রহ করা হয়নি।

    স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ জানান, গত কয়েক দিন ধরে ইয়াছমিন জ্বর-কাশি, পেট ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছেন। শনিবার সকালের দিকে তার অবস্থার অবনতি হলে তাকে বাড়ি থেকে নোয়াখালী কোভিড হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন