দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটর সহ-সভাপতি সাংবাদিক দেওয়ান মোঃ ইকবালের পিতা দেওয়ান মোঃ সেলিম এর চতুর্থতম মৃত্যুবার্ষিকী আজ। তার বাবার মৃত্যুবার্ষিকীতে গতকাল আজিজ ফাজিলপুর পৌরসভা ২নং ওয়ার্ড আল মদিনা জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তিনি উপজেলার পৌর ২নং ওয়ার্ড আজিজ ফাজিলপুর গ্রামে বসবাসরত ছিলেন। তার পিতা মৃত দেওয়ান নুরুল ইসলামের দ্বিতীয় সন্তান তিনি। উল্লেখ্য, মরহুম দেওয়ান মোঃ সেলিম ২০২২ সালের (১৮ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুরে হৃদক্রিয়া বন্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একইদিন রাত ১০:০০ ঘটিকার দিকে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছেন।