বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • স্থানীয় সংবাদ

    যারা না ভোটের প্রচার করছেন, তারা জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানি করছেন: -ডা. মানিক

    নিজস্ব প্রতিবেদক ভিউ করেছেন: 157 জন

    নির্বাচনী প্রচার প্রচারণার ৮ম দিনে ফেনী-০৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক সোনাগাজী উপজেলায় দিনব্যাপী নির্বাচনী কর্মসূচি পালন করেছেন।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সোনাপুর বাজারে গণসংযোগের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর বাদামতলী বাজার এবং আমিরাবাদ ইউনিয়নের দাস গ্রামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

    দুপুরে আমির উদ্দিন মুন্সী বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি আগামীতে ব্যবসায়ীদেরকে চাঁদাবাজি মুক্ত নিরাপদে ব্যবসা করতে দেয়ার প্রতিশ্রুতি দেন।

    বিকেলে সোনাগাজী সদর ইউনিয়নস্থ জেলেপাড়া এলাকায় এবং চরখোয়াজ এলাকায় পথসভা ও গণসংযোগে অংশগ্রহণ করেন ডা. মো. ফখরুদ্দিন মানিক। সন্ধ্যায় মতিগঞ্জ ইউনিয়নের রিয়াজ উদ্দিন মুন্সীর হাট এলাকায় পথসভা ও মিছিলের মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত করেন।

    পথসভায় তিনি বলেন,
    আমরা মাসের পর মাস জুলুম সহ্য করতে পারি, কিন্তু অধিকার আদায়ের আন্দোলন থেকে পালিয়ে যেতে পারিনা। এত জুলুম নির্যাতনের পরেও আমরা শুনতেছি কিছু মানুষ সেই স্বৈরাচারের পক্ষে "না" ভোটের প্রচারণা চালাচ্ছে। যারা না ভোটের প্রচার করছেন, তারা জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানি করছেন

    এসময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন