নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলা শাখার নেতৃবৃন্দ বুধবার দাগনভূঞা পৌর প্রশাসক ও নির্বাহী অফিসার শাহীদুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন ।
এসময় নিসচার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় রোধে সডকে শৃঙ্খলা রক্ষার্থে জনকল্যান মূলক ১০ টি দাবি কাছে লিখিত ভাবে জানানো হয়েছে। উল্লেখ যোগ্য দাবি গুলো হচ্ছে জনসাধারণকে সচেতন করার জন্য নিরাপদ সড়ক চাই এর ট্রেনিং ইনস্টিটিউটের জন্য জায়গায় বরাদ্দের, সচেতন মুলক প্রচারণার জন্য স্হায়ী বিলবোর্ড স্হাপন, সড়কের শৃঙ্খলা রক্ষার জন্য একজন সার্জন সহ ট্রাফিক পুলিশ প্রয়োজন, সড়কে যানজট নিরসনের জন্য দাগনভূঞা জিরো পয়েন্ট থেকে সিএনজি স্টান্ড সরিয়ে নেয়া দরকার, রোদ বৃষ্টির সময় ব্যবহারের সুবিধার্থে দাগনভূঞা ফুটওভারব্রীজের উপরে ছাউনি এবং গ্রীল করে দেয়ার দাবি জানানো হয় ।
বাজারে গুরুত্বপূর্ণ বাইপাস সড়ক ডাক বাংলা এবং পুরাতন থানা সড়কটি আরসিসি ডালাই করে মেরামত করাসহ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় জেব্রা ক্রসিং দেয়ার দাবিও জানান নেতৃবৃন্দ ।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল, সাবেক সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, কার্যকরী সদস্য গোলাম রসুল মেনন, মোঃ জহির, এমরান চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে নিরাপদ স্মরনীকা উপহার দেওয়া হয়।