বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • স্থানীয় সংবাদ

    ফুলের টবে গাঁজা চাষ, ছাগলনাইয়ায় তিনজন আটক

    নিজস্ব প্রতিবেদক , ছবি: ছবিঃ প্রতীকী ভিউ করেছেন: 239 জন

    ফেনীর ছাগলনাইয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও ঘোপাল তদন্ত কেন্দ্র পুলিশের যৌথ অভিযানে দুই কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।
    সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার ঘোপাল ইউনিয়নের পুরাতন মুহুরীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন- মো. আহাদুন্নবী মুরাদ (৪৪), শেখ মোহাম্মদ নাইমুল হক সজিব (১৮) ও সাইফুল আলম মিলন (৪২)। তারা সবাই মুহুরীগঞ্জ এলাকার বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযানে তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির ছাদে ফুলের টব থেকে ৩২ সেন্টিমিটার লম্বা একটি গাঁজা গাছও জব্দ করা হয়।

    ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন