মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • সারা বাংলা

    মাত্র ৫০ টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা, ‌‘মাদকাসক্ত’ ছেলে গ্রেফতার

    অনলাইন ডেস্ক ভিউ করেছেন: 282 জন

    গাইবান্ধা সদরের থানসিংহপুর গ্রামে নেশার টাকা না পেয়ে সোমবার (১২ জুলাই) রাতে নিজের মা খাতিজা বেগমকে পিটিয়ে আহত করেন ছেলে সাজ্জাদুল হক শাওন (২৯)। রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খাতিজা বেগম মারা যান।


    আজ বুধবার সকালে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল সাজ্জাদুল হক শাওনকে তার বাড়ির সামনের রাস্তা থেকে গ্রেফতার করেছে।


    র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, গ্রেফতারকৃত সাজ্জাদুল হক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন থেকে মাদকাসক্ত। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস ছাদেক ও তার মা খাতিজা বেগমকে সে প্রায়ই নেশার টাকার জন্য মারপিট করত। সোমবার রাতেও সে মাদকাসক্ত অবস্থায় তার মাকে মাত্র ৫০ টাকার জন্য মারপিট করে আহত করে। এতে আহত মা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাজ্জাদুল হকের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করা আছে।

    সাজ্জাদকে থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।


    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন