বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • স্থানীয় সংবাদ

    সেনবাগে শিশু ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার দুই যুবক

    অনলাইন ডেস্ক ভিউ করেছেন: 309 জন

    নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারাপাইয়া ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ওমর ফারুক (১৯) নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পেশায় অটোচালক ওই যুবকের বাড়ি ছাতারাপাইয়া ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে।


    ঘটনাটি ঘটেছে ওই বাড়ির শহিদুল ইসলামের বসতঘরে গতকাল সোমবার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির মা বাদি হয়ে ধর্ষক ওমর ফারুককে আসামি করে সেনবাগ শিশু নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। পুলিশ অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগীতায় ধর্ষককে গ্রেফতার করে।


    এদিকে ধর্ষণের শিকার শিশুকে ডাক্তারি পরীক্ষা করানোর জন্য আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

    অন্যদিকে আজ মঙ্গলবার সকালে সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের মধ্য-বীজবাগ গ্রামে বাড়ি ফেরার পথে নুরুল আমিন প্রকাশ বাবু (৩৭) ১১ বছরের শিশুটিকে নিজ বসতঘরে ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশী মোজাম্মেল এগিয়ে এসে শিশুটিকে বখাটের হাত থেকে রক্ষা করে। 


    এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে বখাটে নুরুল আমিন বাবুকে আসামি করে সেনবাগ থানায় মামলা দায়ের করেছে। তাকে বুধবার সকালে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।


    এ ব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বাতেন মৃধা ঘটনা দুইটির সত্যতা নিশ্চিত করে জানান, উভয় ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।


    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন