বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • স্থানীয় সংবাদ

    ফেনী সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে আরো ৬ জনের মৃত্যু

    অনলাইন ডেস্ক ভিউ করেছেন: 279 জন

    ফেনী জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গতকাল আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ৩ জন, সোনাগাজীর ২ জন ও চৌদ্দগ্রামের ১ জন।


    মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া ৬ জনের ৪ জন পুরুষ ও ২ জন মহিলা। সোনাগাজী উপজেলার বাসিন্দা আবদুল হক ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) পজেটিভ ছিলেন। বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা যান। অপর মারা যাওয়া ব্যক্তিরা হলেন শহরের একাডেমী বনানীপাড়ার সামছুল হক, মধ্যম শিবপুর এলাকার বাসিন্দা কামাল উদ্দিন, সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের কে এম হাট এলাকার ছকিনা বেগম, সোনাগাজীর তাকিয়া বাজার এলাকার ছালেহ উদ্দিনের নাম জানা গেছে। আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন ৩ জন। এর আগের দিন ৬ জন ও রবিবার মারা গেছেন ৪ জন।


    হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আবুল খায়ের মিয়াজী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে ১২২ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনা পজিটিভ ২৮ জন, নেগেটিভ ৯৪ জন। মোট রোগীর মধ্যে অক্সিজেন সেবা পাচ্ছেন ১০৫ জন। আইসিইউ ইউনিটের ১০ শয্যার সবকটিতে রোগী রয়েছেন। করোনা পরীক্ষার জন্য হাসপাতালের ল্যাবে সোমবার জেলার ১৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন