মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • সারা বাংলা

    থানায় গরু, যত্ন নিচ্ছে পুলিশ

    অনলাইন ডেস্ক ভিউ করেছেন: 238 জন

    মোহনগঞ্জে সম্প্রতি উদ্ধার হওয়া একটি গরুর যত্ন নিচ্ছে পুলিশ। মালিকবিহীন গরুটিকে লালন পালনের পাশাপাশি মালিকের খোঁজে মাইকিংসহ প্রচার চালাচ্ছে পুলিশ। গত এক সপ্তাহের বেশি সময় ধরে থানায় রাখা হয়েছে গরুটিকে।


    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলুঙ্কা গ্রামের বাদর আলী (৪৫) নামে এক ব্যক্তির কাছ থেকে গত ৩ জুলাই গরুটি উদ্ধার করা হয়। মালিকবিহীন গরুটি গত দুই মাস ধরেই তিনি লালন পালন করছিলেন। বাদর আলী জানায়, দুই মাস আগে গ্রামের সোহেল নামে এক ব্যক্তি তার বাড়ির সামনে এই গরুটি পায়। বিষয়টি ইউপি চেয়ারম্যান মুখলেছুর রহমানকে জানানো হয়। চেয়ারম্যান সাহেব গরুটি আমার কাছে রাখতে বলেন। 


    তিনি বলেন, পরে মালিক পাওয়া গেলে বুঝিয়ে দেওয়া হবে। তখন থেকে আমিই এটিকে লালন পালন করছিলাম। পরে পুলিশ এসে গরুটি থানায় নিয়ে যায়।

    মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম বলেন, ওই ব্যক্তির কাছে গত দুই মাস ধরে গরুটি রাখলেও বিষয়টি আমাদেরকে জানায়নি। তবে স্থানীয় চেয়ারম্যানকে নাকি এ বিষয়টি তিনি অবগত করেছিলেন। পরে গোপন সংবাদ পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসি। মালিক খোঁজার পাশাপাশি থানায় রেখেই খাবার খাওয়াচ্ছি। 


    তিনি বলেন, মালিকের সন্ধানে উপজেলার সব জায়গাতেই খবর পাঠিয়েছি। শেষে মালিক পেতে ব্যর্থ হলে আদালতের মাধ্যমে অকশনে দেওয়ার ব্যবস্থা করা হবে। 


    এ বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান বলেন, প্রকৃত মালিক পেতে প্রচারণা চালানো হচ্ছে। শেষে ব্যর্থ হলে আদালতের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।


    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন