বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • স্থানীয় সংবাদ

    করোনা: ফেনী জেলা বিএনপি'র উদ্যেগে হেল্প সেন্টার চালু

    অনলাইন ডেস্ক ভিউ করেছেন: 283 জন

    ফেনীতে করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় হেল্প সেন্টার চালু করেছে বিএনপি। এখানে ফোন করলেই বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, অক্সিজেন সিলিন্ডার ও ঔষধ সামগ্রী প্রদান করা হবে। আজ রবিবার শহরের ইসলামপুর সড়কের অস্থায়ী দলীয় কার্যালয়ে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


    জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট এম এ জী ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ফেনী জেলা ড্যাব নেতা ডা: জালাল উদ্দিন মেনন।


    এসময় জেলা যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম.এ.খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারি, সদস্য এনামুল হক, জয়নাল আবেদীন বাবলু, সাইফুর রহমান রতন, বেলায়েত হোসেন বাচ্চু, এড.পার্থপাল চৌধুরী, নুর হোসেন সেলিম, সদর উপজেলা যুগ্ম-আহবায়ক তপন কর, পৌর আহবায়ক দেলোয়ার হোসেন বাুবুল, জেলা যুবদলের সভাপতি জাকের হোসেন জসিম, সাংগঠনিক সম্পাদক নঈমউল্যাহ চৌধুরী বরাত ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম সহ বিভিন্ন উপজেলা, পৌর,ইউনিয়ন,ওয়ার্ড থেকে আগত বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    ডাঃ জালাল উদ্দিন মেনন তার বক্তব্যে বলেন, করোনা আক্রান্ত দুস্থ ও অসহায় রোগীকে উনি এবং ফেনী জেলা ড্যাবের ডাক্তারগণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করবেন। শেখ ফরিদ বাহার ও আলাল উদ্দিন আলাল করোনা আক্রান্ত দুস্থ ও অসহায় রোগীদের জেলা বিএনপি’র পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা ও বিনামূল্যে সকল প্রকার চিকিৎসা প্রদানের আশ্বাস দেন।


    একইসাথে দলীয় নেতাকর্মীদের করোনা আক্রান্ত ও অসহায়, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা প্রধান করেন। আলাল উদ্দিন আলাল ফেনীর সময়‌কে জানান, দেশের এই ক্রান্তিকালে সবাইকে এগিয়ে আসা উচিত।


    তারই ধারাবাহিকতায় বিনামূল্যে অক্সিজেন সার্ভিস ও করোনা চিকিৎসাসংক্রান্ত সহযোগিতা করার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে ১৫টি সিলিন্ডার দিয়ে কার্যক্রম চলবে। প্রয়োজনে আরও সিলিন্ডার বাড়ানো হবে।

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন