চলমান কঠোর বিধিনিষেধের ১১ তম দিন রবিবার ফেনীতে ২৫১ ব্যক্তিকে ১৩ টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৪ হাজার ৮ শত টাকা জরিমানা করেন ১৩ জন নির্বাহী ম্যাজিস্টে্রট।
জেলা প্রশাসন সূএ জানাযায়,সরকারী বিধিনিষেধ অমান্য করে বিনা প্রয়োজনে ঘোরাফেরা,দোকান খোলা,গাড়ী নিয়ে সড়কে চলাচল সহ নানা অপরাধে জেলা ও উপজেলার গ্রামীন হাট বাজার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দাগনভূঁইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা দত্ত,পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার,ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন কান্তা,দাগনভূইয়া উপজেলা সহকারী কমিশনার গাজালা পারভিন রুহি, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাকির হোসেন।
এছাড়া ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টে্রটদের মধ্যে রজত বিশ্বাস,এনএম আব্দুল্লাহ আল মামুন,মো: মনিরুজ্জামান,মো: বদরুদ্দোজা,মো: শাহিন আলম, আফরোজা আফসানা,রুবাইয়া আফরোজ।
রবিবার ভ্রাম্যমাণ আদালতে সর্বোচ্চ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টে্রট সজল কুমার দাস । তিনি মোট ২২ হাজার ৮ শত টাকা আদায় করেন।সর্বোচ্চ দন্ডাদেশ দেন দাগনভূইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভিন রুহি।তিনি ৩১ ব্যক্তিকে দন্ডাদেশ দেন।