বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • সারা বাংলা

    সিরাজগঞ্জে বিএনপি অফিসে করোনা হেল্প সেন্টার উদ্বোধন

    অনলাইন ডেস্ক ভিউ করেছেন: 238 জন


    সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে করোনার চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু। 


    এসময় তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বগতি থাকায় সারা দেশে বিএনপি জেলা কার্যালয়গুলোকে করোনা হেল্প কেয়ার সেন্টার হিসেবে গড়ে তোলা হচ্ছে। গত বছর দুই কোটি মানুষের কাছে আমরা সাহায্য পৌঁছে দিতে পেরেছিলাম। এবারও আগের মতোই ব্যবস্থা নিয়েছি। প্রতিটি জেলায় দলীয় অফিসে হেল্প সেন্টার গড়ে তুলে করোনা ভাইরাসে আক্রান্তদের অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্য সামগ্রী দেয়া হবে।


    সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,  জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সিরাজগঞ্জ জেলা ড্যাবের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন