ফেনীর পরশুরামের গুথুমা এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চোরাকারবারী আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পরশুরাম থানার পুলিশ। সে গুথুমা চৌমুড়ির ইসলামপুর এলাকার নুর ইসলাম মেম্বারের ছেলে।
সম্প্রতি পরশুরাম হাসপাতাল মোড়ে সন্ত্রাসী হামলায় দুই ভাইকে পিটিয়ে গুরুতর আহত করে আলাউদ্দিন। এই ঘটনায় আদালতে মামলা করলে আদালতের বিচারক পরশুরাম থানাকে এফআইআর ভুক্ত করার নির্দেশ দেন।
এর আগে পরশুরাম সিএনজি চালক সমিতির নেতা ও তার ছেলেকে পিটিয়ে আহত করাসহ একাধিক জনকে পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে।
এছাড়াও আলাউদ্দিনের বিরুদ্ধে মাদক চোরাচালানসহ একাধিক সিএনজি চালককে হয়রানি করার প্রতিবাদে পরশুরাম সিএনজি চালক ও মালিক সমিতি তার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছিল।
আলাউদ্দিনের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ