রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক এর নিয়মিত মনিটরিং ও সুপারভিশন কার্যক্রম চলমান

শেয়ার
বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক এর নিয়মিত মনিটরিং ও সুপারভিশন কার্যক্রম চলমান
ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডাঃ মোঃ আরিফুজ্জামান এর নির্দেশনা অনুযায়ী নিয়মিত মনিটরিং ও সুপার ভিশন এর অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক পরিদর্শন টিম শহরের ৩টি ডায়াগনস্টিক সেন্টার( নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস & ডায়াগনস্টিক সেন্টার, নিরাময় ডায়াগনস্টিক সেন্টার ফেনী)পরিদর্শন করেন। উক্ত পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন , সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম ফাহাদ এবং সিভিল সার্জন কার্যালয়ের এমটি ল্যাব মাইনউদ্দিন । উক্ত ভিজিটে স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন এর গাইডলাইন অনুসারে প্রতিষ্ঠানগুলোর যাবতীয় ডকুমেন্টস ( ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি, ফায়ার সার্ভিস লাইসেন্স, আণবিক শক্তি কমিশন লাইসেন্স প্রভৃতি ), ভৌত সুবিধাদি ( অর্ভ্যথনা কক্ষ, নমুনা সংগ্রহ কক্ষ, এক্সরে, ল্যাব কক্ষ ) প্রভৃতি সহ সামগ্রিক ভাবে ল্যাবের যন্ত্রপাতির মান ও কার্যকারিতা ও ল্যাবে সার্বিকভাবে জীবাণুমুক্ত পরিবেশ বজায় আছে কিনা তা পরিদর্শন টিম সরেজমিনে যাচাই করে দেখেন।
নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি সীলগালা করে দেওয়া হয় । জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শামীমা আক্তার ।
এছাড়া একজন ভুয়া বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার করেন ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস ও ডায়াগনস্টিক সেন্টার, নিরাময় ডায়াগনস্টিক সেন্টার, মেডিস্ক্যান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এই রকম খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।এই বিষয়ে সকল ডায়াগনস্টিক সেন্টার মালিকগণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
ফেনীর জনগণ যাতে সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্য সেবা পায় সে বিষয়ে ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন এর নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা সচেষ্ট রয়েছে।
শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও