শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

নিখোঁজ শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিল দাগনভূঞা থানা পুলিশ

শেয়ার
নিখোঁজ শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিল দাগনভূঞা থানা পুলিশ

দাগনভূঞা থানার  অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজীম নোমান এর মানবিক উদ্যোগ ও দক্ষ নেতৃত্বে নিখোঁজ আল মাহমুদ আরিফ  (১৩)-কে উদ্ধার করে তার বাবার নিকট হস্তান্তর করা হয়েছে।

দাগনভূঞা থানার পুলিশ  পরিদর্শক  তদন্ত ফেরদৌসী  বেগম ও  ডিউটি অফিসার ও স্থানীয় সচেতন নাগরিকদের তাৎক্ষণিক ও সম্মিলিত সহায়তায় আজ এই সফল উদ্ধার অভিযান পরিচালিত হয়। সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত বাবা দাগনভূঞা থানা পুলিশ ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্ধারকৃত কিশোরের বিবরণ:

* নাম: আল মাহমুদ আরিফ  (১৩)

* পিতা: মোঃ মাসুদ হোসেন

* মাতা: ছকিনা খাতুন

* ঠিকানা: গ্রাম-চর ককিরা, ০৬ নং ওয়ার্ড, থানা-কোম্পানিগঞ্জ, জেলা-নোয়াখালী। 


এ বিষয়ে দাগনভুঞা থানার এক কর্মকর্তা বলেন, পুলিশ ও জনগণের এই যৌথ প্রয়াস আবারও প্রমাণ করল—জনবান্ধব ও সেবামূলক পুলিশিংয়ে দাগনভূঞা থানা সর্বদা বদ্ধপরিকর। যেকোনো প্রয়োজনে আমরা আছি আপনার পাশে।

শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও