রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

দাগনভূঞায় মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ - পরিবারের নিকট মুক্তিপণের অভিযোগ

শেয়ার
দাগনভূঞায় মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ - পরিবারের নিকট মুক্তিপণের অভিযোগ

ফেনীর দাগনভূঞা উপজেলায় আল মাহমুদ আরিফ (১০) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। এদিকে, দুটি মোবাইল নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা মো. মাসুদ হোসেন ও মাদ্রাসার প্রিন্সিপাল। 


পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার দক্ষিণ জগতপুর বড় পীর আব্দুল কাদের জিলানী (র.) নুরানি ও হাফেজীয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয় আরিফ। পরদিন ২৬ অক্টোবর সোমবার এ ঘটনায় দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা মো. মাসুদ হোসেন। শিশুটির নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।


শিশুটির বাবা মো. মাসুদ হোসেন ও মাদরাসার প্রিন্সিপাল জানান, ০১৩০৭৪৫৫৪৭৩ ও ০১৮৪৬৬১৯৭৬৮ নম্বর থেকে ফোন করে তাদের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছেন।


নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ আল মাহমুদ আরিফের সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে নিকটস্থ থানা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।


এ বিষয়ে দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসি বেগম জানান, মাদ্রাসাছাত্র নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও