পুলিশ লাইনস্, নেত্রকোণায় প্যারেড গ্রাউন্ড-এ আজ 25 অক্টোবর ২০২৬খ্রিঃ পুলিশ সদস্যদের ড্রেসরুলস-সহ সার্বিক শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন নেত্রকোণা জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ।
উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) নেত্রকোণা।
প্যারেড পরিদর্শন শেষে সম্মানিত পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্যারেডের মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং সকলের সুস্থতা কামনা করে প্যারেড সমাপ্তি করেন।
এ সময় জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তগণ, বিভিন্ন ইউনিটের ইনচার্জগণসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।