পুলিশ সুপার, ফেনী জেলা প্রত্যক্ষ দিক নির্দেশনায় ফেনী সদর সার্কেল জনাব নিশাত তাবাসসুম মহোদয় এবং অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা জাবেদ মাহমুদ এর সহায়তায় ফেনী মডেল থানাধীন জে.বি রোডে (ভিতর বাজার) এ উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ধৃত আসামীগণ পরস্পর যোগসাজসে একে অপরের সহায়তায় ভারত হইতে সীমান্ত দিয়া চোরাইপথে সরকারী শুল্ক ফাঁকি দিয়া উদ্ধারকৃত ভারতীয় আমদানী নিষিদ্ধ পন্য বাজি সমূহ বাংলাদেশে আনিয়া নিজ হেফাজতে রাখিয়া ঘটনাস্থলে বিক্রয় করার অপরাধে আসামী ০১। আইয়ুব নবী (৫৫), পিতা- মৃত আঃ মান্নান, মাতা-মাফিয়া বেগম, সাং- পাঁচগাছিয়া, (আইয়ুব আলীর বাড়ী) ওয়ার্ড নং-০৬, থানা-ফেনী সদর, জেলা-ফেনী। ০২। তাপস চন্দ্র দেবনাথ (২৭), পিতা-জয়দেব চন্দ্র দেবনাথ, মাতা- চুমকি রানী নাথ, সাং- ৫৪৭/১ মুন্সি বাড়ী রোড, (আলো ভবন), মাষ্টার পাড়া, ওয়ার্ড নং-০১, থানা- ফেনী সদর, জেলা- ফেনী, ০৩। দিদারুল আলম (২৫), পিতা-মৃত শামসুল হক, মাতা- দেলোয়ারা বেগম, সাং-মটুয়া (শামসল হকের বাড়ী), ওয়াড্ নং-০৮ ছাগলনাইয়া পৌরসভা, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী। ০৪। অপু চন্দ্র দে (৩৭), পিতা-শিবু দে, মাতা-দিপালী রানী দে, সাং-শশ্মানটিলা, নাকাপা, ওয়ার্ড নং-০১ পৌরসভা, থানা- রামগড়, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা। বর্তমানে ইসলামপুর রোড পূবালি ব্যংকের উপরে মিলন মিয়ার বাসার ৪র্থ তলার ভাড়াটিয়া, থানা- ফেনী সদর, জেলা- ফেনী, ০৫। খোকন চন্দ্র দাশ (৩৮), পিতা- জগদীশ চন্দ্র দাশ, মাতা-খেলু রানী দাশ, সাং- জামালপুর (ফতেহপুর), অনিল ডাক্তারের বাড়ী, ওয়ার্ড নং- ০৫, ০৪ নং কাদরা ইউপি, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী। বর্তমানে ইসলামপুর রোড পূবালি ব্যংকের উপরে মিলন মিয়ার বাসার ৪র্থ তলার ভাড়াটিয়া, থানা- ফেনী সদর, জেলা- ফেনী, ০৬। বাবুল দেবনাথ (৫০), পিতা- মৃত অজিত রঞ্জন নাথ, মাতা-মায়া রানী নাথ, সাং- উত্তর সহদেবপুর, (সরকার বাড়ী), ওয়ার্ড নং-০৩ পৌরসভা, থানা-ফেনী সদর, জেলা- ফেনীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে ফেনী মডেল থানার মামলা নং-৫৫, তারিখ-২৫/১০/২০২৬ খ্রিঃ ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ১ (বি) ধারায় রুজু করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৬,৩০,০০০/- টাকা।
শুল্ক ফাঁকি দিয়ে আতশ বাজি বিক্রয় করার অপরাধে গ্রেফতার ও বিজ্ঞ আদালতে সোপর্দ
আপনার মন্তব্য লিখুন