সোমবার রাতে হিন্দু সম্প্রদায়ের শারদীয় উৎসব দূর্গাপূজা উদযাপন উপলক্ষে সোনাগাজী পৌর সভার কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিদর্শন করেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবউল করিম জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবদুল খালেক, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইউসুফ মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূইয়া। উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি সমর দাস।
আরো, উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন নিজাম, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূইয়া, নবাবপুর ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদী, উপজেলা বিএনপি নেতা সৈয়দ সেলিম রেজা, সাবেক ছাত্রনেতা মোহসীন পাটোয়ারী, উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, চরচান্দিয়া ইউনিয়ন বিএনপি নেতা সেলিম পাটোয়ারী, পৌর বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা সাজল হক সোহেল, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল সজীব, পৌর যুবদল নেতা এনামুল হক এনাম সহ নেতৃবৃন্দ।