রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

দাগনভূঞায় স্থানীয় সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার
দাগনভূঞায় স্থানীয় সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফেনীর দাগনভূঞায় স্থানীয় সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় বাদ মাগরিব দাগনভূঞার স্টার লাইন সুইটসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী-৩ আসনের সাবেক এমপি প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা সাইফউদ্দিন শিপন।
​ইসলামী আন্দোলন বাংলাদেশ দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি আতিকউল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি সোহাইল কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের দাগনভূঞা পৌর শাখার সভাপতি নুরুল আমিন মিরাজ ও সাধারণ সম্পাদক মুফতি জিয়াউদ্দিন শামীম।
​মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমাম হাসান কচি, ফেনী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলাউদ্দিন লিংকন, সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল, সাংবাদিক আলমগীর ননী, সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন আক্তার, সাংবাদিক আলাউদ্দিন আল হাসান, সাংবাদিক শাখাওয়াত হোসেন এবং সাংবাদিক জাহাঙ্গীর।
​অনুষ্ঠানে বক্তারা এলাকার উন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব এবং সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে সাইফউদ্দিন শিপন সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
​শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও