ছাগলনাইয়া উপজেলা ঘোপাল ইউনিয়ন সুলতানা পেট্রোল পাম্পের পাশে চেকপোস্ট বসিয়ে নম্বর বিহীন একটি সিএনজিকে থামানোর সংকেত দিয়ে তল্লাশি চলাকালে ৯ কেজি গাঁজাসহ ব্যবহৃত সিএনজিকে আটক করে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেন ঘোপাল তদন্ত কেন্দ্র পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪ টা গোপন সংবাদে ভিত্তিতে তদন্ত কেন্দ্রের এসআই মো. ইয়াছিন ও সঙ্গীয় ফোর্স তল্লাশি চালিয়ে গাঁজা, ব্যবহৃত সিএনজি সহ ২ কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, ঘোপাল ইউনিয়ন দুর্গাপুর গ্রামের আটককৃত সিএনজি ড্রাইভার মো. নাজমুল হোসেন (৪২) ও শুভপুর ইউনিয়ন দক্ষিণ মন্দিয়া মৃত ফজলুল করিমের ছেলে মোবারক হোসেন (৪২)