ফেনী সদর এর উদ্যোগে রেলগেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়৷ মোবাইল কোর্ট পরিচালনাকালে ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করা হয়। সেই সাথে পৌরসভা আইন ২০০৯ এর অধীন একজন(০১) অভিযুক্তকে ১০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফেনী সদর, ফেনী জনাব ফাহমিদা আক্তার। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
ফুটপাতের অবৈধ দখল রোধকল্পে এবং ফুটপাতের পরিচ্ছন্নতা রক্ষায় এই ধরনের অভিযানের ধারা অব্যাহত থাকবে।